শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪০:২৪
শিরোনাম
● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা

দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:১৯
শেয়ার: mail
দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া দুর্গম এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে ২১টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ।

তিনি জানান, সীমান্তবর্তী ১ হাজার ৪২৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে বিজিবি। নিরাপত্তা কার্যক্রম সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণে চালু করা হয়েছে শারদীয় সুরক্ষা অ্যাপ ও বিশেষ মনিটরিং সেল। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও উসকানিমূলক খবর ছড়ানোর আগে সেগুলোর সত্যতা যাচাই করার আহ্বান জানায় বিজিবি।

এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বিজিবি। মাহবুব মোরশেদ বলেন, শশীদল সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটকের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই তাঁদের ফিরিয়ে আনা হবে।

এর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর বিএসএফের হাতে আটক হন ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পর্যন্ত তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি

বিস্তারিত কমেন্টে