শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩৯:২৩
শিরোনাম
● জাপানে রেকর্ড ৪২ লাখ বিদেশির বসবাস ● নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান ● দুর্গাপূজায় হিলি বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি ● ব্যতিক্রমী সাজে ফারিয়া ● ফোন হারালে বিপদমুক্ত থাকতে তাৎক্ষণিক যা করবেন ● শনিবার খোলা দেশের সব ব্যাংক ● দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি ● মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা ● অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত ● গাড়ির গতি নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি ও চালকদের প্রশিক্ষণই কমাবে সড়ক দুর্ঘটনা ● জাপানে রেকর্ড ৪২ লাখ বিদেশির বসবাস ● নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান ● দুর্গাপূজায় হিলি বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি ● ব্যতিক্রমী সাজে ফারিয়া ● ফোন হারালে বিপদমুক্ত থাকতে তাৎক্ষণিক যা করবেন ● শনিবার খোলা দেশের সব ব্যাংক ● দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি ● মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা ● অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত ● গাড়ির গতি নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি ও চালকদের প্রশিক্ষণই কমাবে সড়ক দুর্ঘটনা

চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:১০
শেয়ার: mail
চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার চাটমোহরে অসহায় ও দুস্থ ৫০০ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

১৬ অক্টোবর সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে নিজ বাসভবনে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি কে এম সাঈদ উল ইসলাম কাফি।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান লেবুর সঞ্চালনায় বক্তব্য দেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, সমাজসেবক কে এম সাঈদ উল ইসলাম কাফি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি অশোক চক্রবর্তী, সিনিয়র সহসভাপতি জয়দেব কুণ্ডু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ চাটমোহর শাখার যুগ্ম আহ্বায়ক দেবজিৎ কুণ্ডু বাঁধন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এ বিষয়ে আয়োজক কে এম সাঈদ উল ইসলাম কাফি বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর সদরের ৫০০ অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে উপহার হিসেবে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই তার এ উদ্যোগ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ

বিস্তারিত কমেন্টে