শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৪৯:০৭
শিরোনাম
● আজ বিশ্ব বিড়াল দিবস ● ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● আজ বিশ্ব বিড়াল দিবস ● ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

অবরোধ স্থগিতের ঘোষণার পর খুলল সাজেক পর্যটনকেন্দ্র

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:১৭
শেয়ার: mail
অবরোধ স্থগিতের ঘোষণার পর খুলল সাজেক পর্যটনকেন্দ্র

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা নির্দেশনা পরিবর্তন করে সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণার পর পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়ানো এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে সশস্ত্র জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ তুলে ১৫ অক্টোবর থেকে সাজেক সড়কে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

তবে শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেয় সংগঠন দুটি। অবরোধ কর্মসূচি স্থগিতের এ ঘোষণার মধ্যেই জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায়।

সাজেক দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। পর্যটনকেন্দ্রটি পুনরায় উন্মুক্ত হওয়ায় পর্যটকদের ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে পর্যটননির্ভর ব্যবসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

অবরোধ স্থগিতের ঘোষণার পর খুলল সাজেক পর্যটনকেন্দ্র

বিস্তারিত কমেন্টে