শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১৪:৫১
শিরোনাম
● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু

বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০৬
শেয়ার: mail
বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নাটোরের বাগাতিপাড়ায় সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও জনগণের পুষ্টিমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণকক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সনদ বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ কর্মশালা সম্পন্ন হয়।

এতে উপজেলার শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টির মৌলিক ধারণা, জীবনচক্রে পুষ্টির গুরুত্ব, বাংলাদেশের বর্তমান পুষ্টি পরিস্থিতি, অসংক্রামক রোগ প্রতিরোধ, নিরাপদ উপায়ে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতকরণ, পুষ্টিকর খাবারের উৎস এবং বিপণনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বারটান আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল মজিদ ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান, বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায় এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী।

এ ছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা আক্তার ও নুসরাত সাদিয়া শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রশিক্ষণের বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিস্তারিত কমেন্টে