বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৪:৩০
শিরোনাম
● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● উত্তরায় অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ● বাকুতে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে বাংলাদেশের ওয়াকআউট ● হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু ● নিউইয়র্কে এবার ‘স্পাইডার-ম্যান ওয়ে’, রাস্তার নামে সুপারহিরো ● দুর্গাপূজায় কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন থাকবে ● বেড়ে গেল স্বর্ণের দাম ● দুর্গাপূজায় প্রথমবার বিআরটিসির ২০০ বিশেষ বাস, টিকিট শুক্রবার থেকে ● বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● উত্তরায় অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ● বাকুতে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে বাংলাদেশের ওয়াকআউট ● হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু ● নিউইয়র্কে এবার ‘স্পাইডার-ম্যান ওয়ে’, রাস্তার নামে সুপারহিরো ● দুর্গাপূজায় কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন থাকবে ● বেড়ে গেল স্বর্ণের দাম ● দুর্গাপূজায় প্রথমবার বিআরটিসির ২০০ বিশেষ বাস, টিকিট শুক্রবার থেকে ● বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী

তেজগাঁও কলেজের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল

মো. তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
মো. তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:২৯
শেয়ার: mail
তেজগাঁও কলেজের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারানো তেজগাঁও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর উচ্চমাধ্যমিক ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (প্রশাসন) অধ্যাপক নূর নবী আল মাহমুদ এবং ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক মো. রফিকুল আলম। এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল আলমসহ সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রয়াত মোস্তাফিজুর রহমানের স্মৃতিচারণা করে আবেগঘন বক্তব্য দেন তাঁর সহপাঠী মুস্তাকিম রহমান ইয়াসিন, শাদিন আলম ও সাইফুল ইবনে নূর। বক্তব্যকালে তাঁরা বন্ধু মোস্তাফিজের সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেন এবং তাঁর অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন প্রয়াত মোস্তাফিজুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রয়াত মোস্তাফিজুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকাহত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য লাভ করতে পারে, সেই প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মাধ্যমে স্মরণসভার সমাপ্তি ঘটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে