রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৯:০৬
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দুই সেশনে শুরু সংসদের প্রথম অধিবেশন, অধ্যাদেশ আইন করতে তৎপরতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:০৫
শেয়ার: mail
দুই সেশনে শুরু সংসদের প্রথম অধিবেশন, অধ্যাদেশ আইন করতে তৎপরতা

জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

সংবিধান অনুযায়ী জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের বাধ্যবাধকতা থাকায় সময় স্বল্পতার কারণে আজ থেকে সংসদ অধিবেশন দিনে দুই সেশনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সেশন শুরু হয় সকাল সাড়ে ১০টায়, আর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম জানান, বিপুলসংখ্যক বিল পাসের এই কার্যক্রম শেষ করতে প্রতিদিন দুই বেলা অধিবেশন চালানো হবে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে সোমবার (৬ এপ্রিল) সাতটি বিল পাস করা হয় এবং একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হয়। তবে বিরোধী দলের আপত্তির কারণে সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনার জন্য রাখা হয়েছে।

এদিকে, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বিল আকারে সংসদে উত্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সোমবার ১০টি বিল উত্থাপন করা হয়, যার সাতটি পাস হয়েছে এবং বাকি তিনটি আলোচনার অপেক্ষায় রয়েছে।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ১২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এজন্যই সংসদের কার্যক্রম জোরদার করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দুই সেশনে শুরু সংসদের প্রথম অধিবেশন, অধ্যাদেশ আইন করতে তৎপরতা

বিস্তারিত কমেন্টে