বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২১:১৪
শিরোনাম
● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

মানিকগঞ্জে নষ্ট হচ্ছে ইভিএম, গুদাম ভাড়া ১ লাখ ২৯ হাজার টাকা

বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
মানিকগঞ্জে নষ্ট হচ্ছে ইভিএম, গুদাম ভাড়া ১ লাখ ২৯ হাজার টাকা

মানিকগঞ্জে জেলা নির্বাচন কার্যালয়ের অধীনে একটি বেসরকারি গুদামে ফেলে রাখা হয়েছে ৩ হাজার ৫০০টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। গুদামটিতে ধারণক্ষমতার অতিরিক্ত এসব অকেজো যন্ত্র রাখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রতি মাসে ১ লাখ ২৯ হাজার ৭৫০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এসব যন্ত্রের সিংহভাগই এখন নষ্ট হয়ে পড়েছে। ইভিএমগুলো সচল রাখতে প্রতি ১৫ দিন পরপর ব্যাটারি চার্জ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে তা করা সম্ভব হচ্ছে না। নিয়মিত চার্জ ও রক্ষণাবেক্ষণ না করায় মানিকগঞ্জের গুদামে থাকা ইভিএমগুলোর কন্ট্রোল ইউনিট, মনিটর, ব্যাটারি ও তার নষ্ট হয়ে অকেজো হয়ে গেছে।

জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থা ও গুদামের বাজেট বরাদ্দ ছাড়াই তড়িঘড়ি করে এসব ইভিএম কেনা হয়েছিল। তৎকালীন কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন একটি প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে দেড় লাখ ইভিএম সংগ্রহ করে। প্রতিটি ইভিএম কেনা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার টাকায়, যা ভারতের ইভিএমের দামের চেয়ে প্রায় ১১ গুণ বেশি। পরে যন্ত্রগুলো সংরক্ষণের জন্য পরিকল্পনা কমিশনের কাছে টাকা চাওয়া হলেও কোনো তহবিল বরাদ্দ পাওয়া যায়নি। ফলে ২০২২ সাল থেকে মানিকগঞ্জসহ দেশের ৪১টি জেলায় বেসরকারি গুদাম ভাড়া নিয়ে এই যন্ত্রগুলো ফেলে রাখা হয়েছে।

ইভিএমগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিশন এগুলো পুড়িয়ে বিনষ্ট করতে চেয়েছিল। তবে কেনাকাটায় বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করায় এবং বিষয়টি নিয়ে তদন্ত চলায় তা আটকে গেছে। এ ঘটনায় দুদক ইতিমধ্যে ইসির তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করেছে। এ ছাড়া কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ের অডিট আপত্তি থাকায় ইসি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দায়িত্ব নেওয়ার পর অকেজো ইভিএমগুলো নিয়ে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়। অডিট আপত্তির কারণে গঠিত তদন্ত কমিটিও তাদের প্রতিবেদন দিতে পারছে না। ফলে ইভিএমগুলো গুদামেই অকেজো পড়ে রয়েছে এবং এগুলো নির্বাচনে আর ব্যবহারের কোনো সুযোগ নেই।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ইন্তাজ উদ্দিন বলেন, সরকারি অর্থে কেনা ইভিএম সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা প্রয়োজন ছিল। দীর্ঘদিন এসব যন্ত্র অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় সেগুলোর কার্যকারিতা নষ্ট হওয়ার পাশাপাশি গুদাম ভাড়া বাবদ সরকারি অর্থ ব্যয় হচ্ছে। ইভিএম কেনা, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে কী ধরনের পরিকল্পনা ও ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি দুদকের তদন্ত ও অডিট আপত্তি নিষ্পত্তির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে এসব যন্ত্রের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, প্রতি ১৫ দিন পরপর ইভিএমের ব্যাটারি চার্জ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতি মাসে ১ লাখ ২৯ হাজার ৭৫০ টাকা পরিশোধ করা হচ্ছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ইভিএম সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণসহ এ-সংক্রান্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। কমিশন যেভাবে নির্দেশনা দেবে, সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মানিকগঞ্জে নষ্ট হচ্ছে ইভিএম, গুদাম ভাড়া ১ লাখ ২৯ হাজার টাকা

বিস্তারিত কমেন্টে