বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৭:২৭
শিরোনাম
● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা ● বান্দরবান লামা থেকে নিখোঁজ হওয়া ৩ স্কুলছাত্রী উদ্ধার ● মণিরামপুরে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে ধানের ক্ষতিকর পোকা শনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত। ● মানিকগঞ্জে নষ্ট হচ্ছে ইভিএম, গুদাম ভাড়া ১ লাখ ২৯ হাজার টাকা ● চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● মাধবপুরে মেয়র প্রার্থী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে ২ সড়ক সংস্কার ● বিশ্ব মান দিবসে যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্পের সাফল্য তুলে ধরলেন ড. সাখাওয়াত ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা ● বান্দরবান লামা থেকে নিখোঁজ হওয়া ৩ স্কুলছাত্রী উদ্ধার ● মণিরামপুরে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে ধানের ক্ষতিকর পোকা শনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত। ● মানিকগঞ্জে নষ্ট হচ্ছে ইভিএম, গুদাম ভাড়া ১ লাখ ২৯ হাজার টাকা ● চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● মাধবপুরে মেয়র প্রার্থী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে ২ সড়ক সংস্কার ● বিশ্ব মান দিবসে যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্পের সাফল্য তুলে ধরলেন ড. সাখাওয়াত

রাজধানীতে বাসের রুট কমছে, ৯৮ থেকে হচ্ছে ৩২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
রাজধানীতে বাসের রুট কমছে, ৯৮ থেকে হচ্ছে ৩২

সড়কে যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা, আগে যাওয়ার প্রতিযোগিতা আর এক বাসকে আটকাতে অন্য বাসের চালকের রাস্তা অবরোধ—রাজধানীর গণপরিবহনে এমন বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনা।

এ পরিস্থিতি বদলাতে বাস রুট পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি রুটে থাকবে একটি কোম্পানি, যার অধীনে পরিচালিত হবে সব বাস।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানান, সম্মিলিত উদ্যোগে ছয় মাসের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব। তবে পুরো ব্যবস্থাটি গতিশীল হওয়ায় বাস্তবায়নের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তনও আসতে পারে।

ডিটিসিএর দাবি, এর আগে ঘাটারচর-কাঁচপুর রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ সফল হয়নি। এবার সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি থাকায় উদ্যোগটি বাস্তবায়নের সম্ভাবনা বেশি।

পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহেই দুটি রুটে একক কোম্পানির অধীনে বাস চালুর উদ্যোগ রয়েছে। এর একটি আজিমপুর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বিমানবন্দর দিয়ে গাজীপুর পর্যন্ত। অন্য রুট হিসেবে মোহাম্মদপুর-চট্টগ্রাম রোড এবং মিরপুর-মাওয়া করিডর নিয়ে আলোচনা চলছে।

উদ্যোগ বাস্তবায়নে পরিবহন মালিক সমিতিও কাজ শুরু করেছে। সরকারি নির্দেশনার পর পুরোনো ও জরাজীর্ণ বাস শনাক্ত এবং নির্দিষ্ট স্টপেজে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে রাজধানীর ২০টি পয়েন্টে কাজ চলছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চেয়েছেন মালিকরা।

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পরিবহনব্যবস্থা চালু করা সম্ভব। তবে এ জন্য সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, টেকসই ব্যবসায়িক মডেল, মালিকদের লোকসান এড়ানোর নিশ্চয়তা এবং কার্যকর নজরদারি ছাড়া উদ্যোগটি সফল করা কঠিন।

যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক বলেন, বাস রুট ফ্র্যাঞ্চাইজি কার্যকর করতে সংশ্লিষ্ট করিডরে লেগুনাসহ ছোট যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। অন্যদিকে বিশেষজ্ঞ হাদিউজ্জামানের মতে, মালিকদের আর্থিক স্বার্থ সুরক্ষিত রাখা গেলে দীর্ঘ মেয়াদে এ ব্যবস্থা চালু রাখা সম্ভব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাজধানীতে বাসের রুট কমছে, ৯৮ থেকে হচ্ছে ৩২

বিস্তারিত কমেন্টে