বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫০:১৯
শিরোনাম
● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড

শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:৫৪
শেয়ার: mail
শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।

অভিযান চলাকালে বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা এলাকায় পদ্মা নদীর পাড়ে কাশবনসংলগ্ন একটি অস্থায়ী ইলিশের হাটের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দীন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে