বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:০০:২২
শিরোনাম
● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার ● ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার ● টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও ● নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবিতে বিক্ষোভ, ৪ দফা দাবি শিক্ষার্থীদের ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী ● পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার ● রুহিয়ায় ইয়াবা ও হিরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার ● ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার ● টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও ● নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবিতে বিক্ষোভ, ৪ দফা দাবি শিক্ষার্থীদের ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী ● পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার ● রুহিয়ায় ইয়াবা ও হিরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হলে “অন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত

রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হলে “অন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান ছাত্র হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর দ্বিতীয় ইভেন্ট ‘অন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) হলের অভ্যন্তরীণ মাঠে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে। এতে চ্যাম্পিয়ন হয় ভিক্টরি হান্টার্স এবং রানার্স আপ হয় বাগানচিড়া বুলস।

এর আগে গত ১১ অক্টোবর হলের স্পোর্টস রুমে পূর্বমনোনীত টিম ম্যানেজারদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ১১ জন করে খেলোয়াড় নিয়ে আটটি দল গঠন করা হয়। পরে সোমবার নকআউট পর্ব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হয়।

এ বিষয়ে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মজনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। এখানে ১০৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। যাঁরা ম্যানেজার হতে ইচ্ছুক, তাঁদের মধ্য থেকে আটজন ম্যানেজারকে চূড়ান্ত করা হয়। এ জন্য আমরা সার্কুলার দিয়েছিলাম এবং গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন নেওয়া হয়েছে। পরে নিলামের মাধ্যমে তাঁরা খেলোয়াড় নিয়েছেন। এখানে কে কোন বিভাগের বা কোন ফ্লোরের, সেটা বিবেচ্য ছিল না। আমরা সব সময় দেখেছি, হলের আবাসিক শিক্ষার্থীরাই সুযোগ পান, অনাবাসিকরা পান না। এবার এ ধরনের কথা বলার সুযোগ নেই। সবার স্বতঃস্ফূর্ত আগ্রহ ছিল এবং এখন পর্যন্ত কোনো নেতিবাচক কথা আমার কাছে আসেনি। খেলা শেষে সবাই খুব খুশি এবং এ ধরনের আয়োজনের জন্য আমাকেও প্রশংসা করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরাও খুশি। শিক্ষার্থীরা খুশি থাকবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সবাই খেলাধুলার মধ্য দিয়ে নিজেদের আবিষ্কার করবে। মাত্র দুই দিনের খেলায় আমরা ৮৮ জনের সম্পৃক্ততা পেয়েছি, তাঁদের খেলার পরিস্থিতিও বুঝতে পেরেছি। এটি আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় ইভেন্ট ছিল। আমরা একটি একটি করে ইভেন্ট করছি, যাতে সবাই মনোযোগ দিয়ে খেলতে পারেন, আমরাও আয়োজন করতে পারি এবং সবাই উপভোগ করতে পারেন। এরপর অন্য ইভেন্ট ধরব।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হলে “অন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে