মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩১:৪০
শিরোনাম
● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার ● ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি করতে চায় বাংলাদেশ ● বিশ্বব্যাংকের কাছে ফের ১০ বিলিয়ন ডলার ঋণ চাইছে সরকার ● ড. ইউনূসকে হেনস্তা, আইনি ব্যবস্থা নেবে সরকার ● এলপিজির ঘাটতি নেই, সংকট দ্রুত কাটবে: তথ্য উপদেষ্টা ● আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার ● ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি করতে চায় বাংলাদেশ ● বিশ্বব্যাংকের কাছে ফের ১০ বিলিয়ন ডলার ঋণ চাইছে সরকার ● ড. ইউনূসকে হেনস্তা, আইনি ব্যবস্থা নেবে সরকার ● এলপিজির ঘাটতি নেই, সংকট দ্রুত কাটবে: তথ্য উপদেষ্টা ● আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

শ্রীলঙ্কা দলে চমক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন ইশান মালিঙ্গা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:১০
শেয়ার: mail
শ্রীলঙ্কা দলে চমক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন ইশান মালিঙ্গা

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ চলার মধ্যেই টেস্ট দলের নাম জানাল দেশটির ক্রিকেট বোর্ড। ধনঞ্জয়া ডি সিলভা অধিনায়কত্ব ছাড়ার পর এবার প্রথমবারের মতো টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।

দলে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন পেসার ইশান মালিঙ্গা ও উইকেটকিপার-ব্যাটসম্যান আনজালা বান্দারা। দুজনই প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন। এদিকে বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কাও ফিরেছেন টেস্ট দলে। সর্বশেষ তিন বছর আগে এই সংস্করণে খেলেছিলেন তিনি।

ইংল্যান্ড সফরে চোট পাওয়া পাথুম নিসাঙ্কাকেও রাখা হয়েছে স্কোয়াডে। গত মাসে সীমিত ওভারের সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এই ব্যাটসম্যান। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। তবে প্রথম টেস্টের আগে ফিটনেস ফিরে পেলে দলের সঙ্গে পাকিস্তানে যাবেন নিসাঙ্কা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী বান্দারা। শ্রীলঙ্কা ইমার্জিং দলের হয়েও নজর কেড়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০ ম্যাচে ৬৭.১৮ গড়ে তাঁর সংগ্রহ ২ হাজার ২১৭ রান। স্ট্রাইক রেট ৫৫.৫৪। সাতটি সেঞ্চুরির পাশাপাশি তাঁর সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০০ রান।

অন্যদিকে সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেললেও টেস্ট দলে এবারই প্রথম ডাক পেয়েছেন ইশান মালিঙ্গা। ২২ বছর বয়সী এই পেসার ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার পেস আক্রমণে তাঁর সঙ্গে থাকছেন লাহিরু কুমারা ও মিলান রত্নায়েকে। দলে আছেন আসিথা ফার্নান্ডোও।

আগামী ৯ নভেম্বর পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা। সিরিজে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

শ্রীলঙ্কা টেস্ট দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, আনজালা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শ্রীলঙ্কা দলে চমক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন ইশান মালিঙ্গা

বিস্তারিত কমেন্টে