মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫১:৩৩
শিরোনাম
● আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক ● নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ● ইলিশের উৎপাদন বাড়াতে জোরালো উদ্যোগ সরকারের ● প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী ● আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে সীমান্তে নজরদারি জোরদার বিজিবির ● হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান ● শ্রীলঙ্কা দলে চমক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন ইশান মালিঙ্গা ● অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন ● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি ● আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক ● নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ● ইলিশের উৎপাদন বাড়াতে জোরালো উদ্যোগ সরকারের ● প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী ● আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে সীমান্তে নজরদারি জোরদার বিজিবির ● হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান ● শ্রীলঙ্কা দলে চমক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন ইশান মালিঙ্গা ● অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন ● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:০৭
শেয়ার: mail
মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় মণিরামপুর উপজেলা পরিষদের দ্বিতীয় তলার কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের মণিরামপুর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক নয়ন রায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য স্বাবলম্বী পরিবার গঠনে সহায়তা করা। এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের উদ্দেশ্য, পদ্ধতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।

কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পরিবারভিত্তিক সঠিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য ও বাস্তবায়নসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

বিস্তারিত কমেন্টে