মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫২:০২
শিরোনাম
● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি ● বাঁচতে চান হাস্যোজ্জ্বল বৃষ্টি, প্রয়োজন ৩৫ লাখ টাকা ● খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন ● নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম ● মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ● সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি চিহ্নিত, পেছাল শুনানি ● জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ ● কুবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, ১১ দফা দাবি ● মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স ● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি ● বাঁচতে চান হাস্যোজ্জ্বল বৃষ্টি, প্রয়োজন ৩৫ লাখ টাকা ● খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন ● নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম ● মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ● সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি চিহ্নিত, পেছাল শুনানি ● জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ ● কুবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, ১১ দফা দাবি ● মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

বান্দরবানে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি
মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৪১
শেয়ার: mail
বান্দরবানে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মামলা তদন্তের অগ্রগতি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতে গৃহীত কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, তদন্ত কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি এবং সাধারণ জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সব পুলিশ সদস্যকে পেশাদারি, সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বান্দরবানে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে