সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৫:৩০
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা

ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি
ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৩১
শেয়ার: mail
কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা

কুড়িগ্রামে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, হ্যান্ডবল প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইদুর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার ফ্যাবিয়ান রোজারিও, এএফএডির কো-অর্ডিনেটর রেশমা সুলতানা ও প্রজেক্ট ম্যানেজার ফারজানা ফৌজিয়া প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কিশোরীদের হ্যান্ডবল প্রতিযোগিতা। এতে মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয়কে একচেটিয়াভাবে খেলে ১৬-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার একাই ১৩টি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় এএফএডির ‘রিনিউড ওমেনস ভয়েস অ্যান্ড লিডারশিপ বাংলাদেশ’ প্রজেক্ট অনুষ্ঠানের আয়োজন করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা

বিস্তারিত কমেন্টে