সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৫:৫৪
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:২৯
শেয়ার: mail
কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও হল প্রাধ্যক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন।

গত রোববার (১১ অক্টোবর) হলটির প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়। অভিযুক্ত শিক্ষার্থী অলি আহাম্মদ দয়াল শাহ আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নোটিশে বলা হয়েছে, হলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, শৃঙ্খলা ভঙ্গ এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে হল প্রভোস্টের সঙ্গে অসদাচরণের কারণে কেন তাঁকে হল থেকে বহিষ্কারসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। নোটিশে আগামী ১৪ অক্টোবরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ভাঙচুরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটের দিকে করিডর দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই শিক্ষার্থী লাফ দিয়ে ক্যামেরাটি নিচে নামিয়ে ফেলেন। পরে আবার হেঁটে চলে যান।

সিসিটিভি ভাঙচুর ও অসদাচরণের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী অলি আহাম্মদ দয়াল শাহের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। একাধিকবার তাঁর কক্ষে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে ক্যামেরা ভাঙচুরের ঘটনায় জড়িত শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। পরে তাঁকে ফোন করে প্রভোস্টের কার্যালয়ে আসতে বলা হয়। তবে তিনি সেখানে আসতে না চেয়ে প্রভোস্টকে তাঁর কক্ষে যেতে বলেন। পরে হল প্রশাসনের সদস্যদের নিয়ে তাঁর কক্ষে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এ কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তাঁর জবাব পাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

বিস্তারিত কমেন্টে