সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১৩:০৫
শিরোনাম
● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● হালুয়াঘাটে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে নিহত ১ ● জিয়া সাইবার ফোর্স দেবিদ্বার উপজেলা ও পৌরসভা শাখার নতুন কমিটি অনুমোদন ● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● হালুয়াঘাটে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে নিহত ১ ● জিয়া সাইবার ফোর্স দেবিদ্বার উপজেলা ও পৌরসভা শাখার নতুন কমিটি অনুমোদন ● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

পাবিপ্রবিতে IEEE Day উদ্‌যাপন, র‍্যালি ও দুই সেমিনার

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৪৯
শেয়ার: mail
পাবিপ্রবিতে IEEE Day উদ্‌যাপন, র‍্যালি ও দুই সেমিনার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে IEEE Day ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) সকালে র‍্যালি, স্বাধীনতা চত্বরে কেক কাটা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। IEEE পাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।

সকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, IEEE পাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চের উপদেষ্টা ড. টি. এইচ. এম. সুমন রশিদ ও মুহা. গালিব হাসান, কাউন্সিলর মো. আরিফুল ইসলাম এবং ব্রাঞ্চ চেয়ার নাহিদ খান। এ সময় সংশ্লিষ্ট ব্রাঞ্চের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের ভার্চুয়াল ক্লাসরুমে একটি আলোচনা সভা ও দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ‘Power System Analysis and Research Using PSS®E and DIgSILENT PowerFactory’ শীর্ষক বিষয় উপস্থাপন করেন আহসান হাবিব শাকিল। তিনি এফএস এনার্জি বাংলাদেশের পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার এবং মালয়েশিয়াভিত্তিক নর্থ কনসাল্ট ইঞ্জিনিয়ারিংয়ের (এনসিই) সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করছেন।

অন্য সেমিনারে ‘Research Roadmap: A Light into the Dark Ocean’ শীর্ষক বিষয় উপস্থাপন করেন মো. ওমর ফারুক। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত।

সেমিনার দুটিতে পাওয়ার সিস্টেম বিশ্লেষণ, গবেষণার বিভিন্ন দিক এবং গবেষণায় এগিয়ে যাওয়ার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যুৎব্যবস্থা বিশ্লেষণ ও গবেষণার বিষয়ে ধারণা লাভের সুযোগ পান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে IEEE Day উদ্‌যাপন, র‍্যালি ও দুই সেমিনার

বিস্তারিত কমেন্টে