সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১২:০০
শিরোনাম
● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● হালুয়াঘাটে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে নিহত ১ ● জিয়া সাইবার ফোর্স দেবিদ্বার উপজেলা ও পৌরসভা শাখার নতুন কমিটি অনুমোদন ● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● হালুয়াঘাটে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে নিহত ১ ● জিয়া সাইবার ফোর্স দেবিদ্বার উপজেলা ও পৌরসভা শাখার নতুন কমিটি অনুমোদন ● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

রাঙামাটি সদর জোনের উদ্যোগে ২১ জনকে যানবাহন মেরামত প্রশিক্ষণ

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:২৯
শেয়ার: mail
রাঙামাটি সদর জোনের উদ্যোগে ২১ জনকে যানবাহন মেরামত প্রশিক্ষণ

পার্বত্য চট্টগ্রামে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে ২১ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ। পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি সদর জোন সেনাবাহিনীর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় রাঙামাটি সদর জোন মাঠের প্রশিক্ষণ শেডে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত বলেন, পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পাহাড়ি-বাঙালিসহ সব সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে বিভিন্ন উন্নয়নমূলক ও দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, যানবাহন মেরামত একটি সম্ভাবনাময় কারিগরি দক্ষতা। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি বেকারত্ব দূরীকরণেও ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে রাঙামাটি জেলার ২১ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণটি সম্পন্ন হলে অংশগ্রহণকারীরা যানবাহন মেরামতসংক্রান্ত কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আত্মকর্মসংস্থান ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটি সদর জোনের উদ্যোগে ২১ জনকে যানবাহন মেরামত প্রশিক্ষণ

বিস্তারিত কমেন্টে