সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৫:৪৭
শিরোনাম
● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

চাটমোহরের ‘জনতার ইউএনও’ মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগে বদলি

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৪৪
শেয়ার: mail
চাটমোহরের ‘জনতার ইউএনও’ মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগে বদলি

পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁকে পদায়নের জন্য রংপুর বিভাগে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনবান্ধব কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগের কারণে চাটমোহরে ‘জনতার ইউএনও’ হিসেবে পরিচিতি পাওয়া এই কর্মকর্তার বদলির খবরে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

গত ৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনের স্মারক নম্বর ০৫.০০.০০০০.০০০.১৩৯.১৯.০০১১.২৬-৬৮৩।

এর আগে মুসা নাসের চৌধুরীকে রাজশাহীর বাগমারা ও বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী নভেম্বরে চরম সংকটময় পরিস্থিতিতে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুসা নাসের চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয়দের কাছে পরিচিত হয়ে ওঠেন।

গাইবান্ধা জেলার বাসিন্দা মুসা নাসের চৌধুরী অল্প সময়ের মধ্যেই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। সাধারণ মানুষের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখা এবং গঠনমূলক উদ্যোগের কারণে তিনি প্রশংসিত হন।

উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্থানীয়দের কাছে তাঁকে একজন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি এনে দেয়। এ কারণে তাঁর বদলির বিষয়টি চাটমোহরের মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ জুলাই চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন রেদওয়ানুল হালিম। পরবর্তী সময়ে তাঁর স্থলাভিষিক্ত হয়ে মুসা নাসের চৌধুরী চাটমোহরের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরের ‘জনতার ইউএনও’ মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগে বদলি

বিস্তারিত কমেন্টে