নরসিংদীর মনোহরদীতে নিজ বসতঘরে গলায় ফাঁস লাগিয়ে এক সিএনজিচালক আত্মহত্যা করেছেন।
গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চালাকচর গ্রামের জুয়েলের ছেলে আকাশ মিয়া (২৩) শনিবার (১০ অক্টোবর) বিকেলে নিজ বসতঘরের আড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আকাশ মিয়া পেশায় সিএনজিচালক ছিলেন।
মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন-কাফনের জন্য তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
kalprakash.com/IM