সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৩৩:১৩
শিরোনাম
● যেসব এলাকায় সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ● যুদ্ধ দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়বে সৌদি আরব: ইরানি বিশ্লেষক ● ২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি, সতর্ক করল ল্যানসেট ● ফোনে সহজেই যেভাবে চালু করবেন স্টারলিংকের মোবাইল সেবা ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● যেসব এলাকায় সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ● যুদ্ধ দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়বে সৌদি আরব: ইরানি বিশ্লেষক ● ২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি, সতর্ক করল ল্যানসেট ● ফোনে সহজেই যেভাবে চালু করবেন স্টারলিংকের মোবাইল সেবা ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ

সাজেকে পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু

মোঃ ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
মোঃ ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:২২
শেয়ার: mail
সাজেকে পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থেকে জেএসএসের (সন্তু গ্রুপ) সদস্যদের সরিয়ে নেওয়া এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কাবারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশে জেএসএস সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। ওই সময়সীমার মধ্যে জেএসএসের সদস্যদের সরিয়ে না নেওয়ায় রোববার সকাল ৭টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে জেএসএসসহ সন্ত্রাসী গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়ন না হওয়ায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

দুই সংগঠনের নেতৃবৃন্দ সাজেক পর্যটন সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল না করার জন্য যানবাহন মালিক ও শ্রমিক সংগঠন এবং পর্যটক ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, গত ৩০ আগস্ট সন্ধ্যায় জেএসএসের সদস্যরা পর্যটন কেন্দ্রের পাশে দাড়িপাড়া এলাকায় গাড়ি থেকে নেমে মাচাং এলাকায় গিয়ে গুলি চালানোর পর থেকে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি, এসব ঘটনায় স্থানীয়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাজেকবাসীর ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে জেএসএসের সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে বিবৃতিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সাজেকে পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু

বিস্তারিত কমেন্টে