শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৩৩:৩৫
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

মহালয়ার পুণ্যক্ষণে কুবিতে দেবীপক্ষের আবাহন

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৫৯
শেয়ার: mail
মহালয়ার পুণ্যক্ষণে কুবিতে দেবীপক্ষের আবাহন

চণ্ডীপাঠ এবং ঢাক-শঙ্খের ধ্বনিতে দেবীপক্ষের সূচনাকে বরণ করে নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কুবি সনাতনী বিদ্যার্থী সংসদের আয়োজনে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় মহালয়া উদ্‌যাপিত হয়েছে।

মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে চণ্ডীপাঠ, মঙ্গল আরতি, ধুনুচি নৃত্য ও চিঠি প্রতিযোগিতা হয়। সবশেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলা বিভাগের শিক্ষার্থী অর্পিতা রায় চৌধুরী বলেন, ‘মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়েছে। আমরা ভক্তির সহিত মায়ের আগমনকে পালন করছি। মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।’

এ আয়োজন সম্পর্কে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অন্তু দাস বলেন, ‘আজ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। মায়ের কাছে প্রার্থনা করি, মায়ের আগমনে যেন পৃথিবীতে বিরাজমান সব আসুরিক শক্তির অবসান ঘটে।’

সনাতন বিদ্যার্থী সংসদ কুবি শাখার সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় বলেন, ‘আজকের এই পবিত্র মহালয়ায় চণ্ডীপাঠের পবিত্র ধ্বনি ও দেবীর আগমনি সুরে সূচিত হোক দেবীপক্ষের শুভযাত্রা। অশুভের বিনাশ ও শুভশক্তির জাগরণের মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবিকতা। জগজ্জননী মা দুর্গার শ্রীচরণে জানাই বিনম্র প্রণাম। জ্ঞান, সংস্কার ও ঐক্যের চেতনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এটাই হোক আমাদের প্রত্যাশা।’

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পাঁচ দিনব্যাপী এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মহালয়ার পুণ্যক্ষণে কুবিতে দেবীপক্ষের আবাহন

বিস্তারিত কমেন্টে