শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৩৩:১১
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি আরিফা সুলতানা রুমা

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৫৫
শেয়ার: mail
সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি আরিফা সুলতানা রুমা

রাষ্ট্র ও গণতন্ত্র টিকিয়ে রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। প্রান্তিক সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়। সত্য প্রকাশ করতে গিয়ে অতীতে অনেক সাংবাদিক নির্যাতন, জেল-জুলুম, গুম ও খুনের শিকার হয়েছেন। তাই সাহস ও সততার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যেতে হবে। কোনো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পাবনার চাটমোহরে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার অর্ধশতাধিক সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমপি রুমা বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ গঠনে কাজ করছে। সাংবাদিকদের নির্ভীকভাবে সত্য তুলে ধরতে হবে। বিএনপির নেতা-কর্মীদের কেউ অপকর্মে জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে সত্য প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের মধ্যেও শুদ্ধি অভিযান শুরু করেছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাঁর বলেও আশ্বস্ত করেন তিনি।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, ইভ টিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তিনি চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরকে ৩০ বছর আগের শান্তিপূর্ণ পরিবেশে ফিরে যেতে দেখতে চান। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা বাসিত, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক এবং চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুকসহ অন্যরা।

মতবিনিময় সভায় এমপি রুমা চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে মোট তিন লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি আরিফা সুলতানা রুমা

বিস্তারিত কমেন্টে