শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২৬:১৪
শিরোনাম
● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড ● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড

রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে ভ্যানে পরিবহনের অভিযোগে চারজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে মাংস নেওয়ার সময় পুলিশ গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে। পরে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ইব্রাহিম, এন্তাজুল, আলাউদ্দিন ও রবিউল। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ক্ষেতলাল থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অসুস্থ গরু জবাই করে তার মাংস বিক্রির উদ্দেশ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে নেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে এবং উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে বিষয়টি জানায়।

পরে ক্ষেতলাল উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর আওতায় চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গরুটির অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ গরু জবাইয়ের বিষয়টি জানতে পারে। পরে উপজেলা প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক মিয়া বলেন, অসুস্থ গরুর মাংস খাওয়ার উপযোগী নয়। এ ধরনের মাংস খেলে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে গিয়ে গরুটির অসুস্থতার বিষয়ে তথ্য পাওয়া যায়। বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গরুটির অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা

বিস্তারিত কমেন্টে