সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৮:১৫
শিরোনাম
● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

পলাশবাড়ীতে ৫০ বছরে আইএফআইসি ব্যাংক: পাঁচ দশকের আস্থা, সামনে নতুন পথ

মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৪
শেয়ার: mail
পলাশবাড়ীতে ৫০ বছরে আইএফআইসি ব্যাংক: পাঁচ দশকের আস্থা, সামনে নতুন পথ

বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ লেখা ব্যানার নিয়ে শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্যাংকের সামনে এসে শেষ হয়।

পরে ব্যাংকের কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে আইএফআইসি পিএলসি শাখা ব্যবস্থাপক সাজিদ রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান রাজা, সহকারী শিক্ষক জোহা সরকার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মলিন সরকার। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা, অঙ্গীকার, উদ্ভাবন ও সেবার মানোন্নয়নকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে আইএফআইসি ব্যাংক। গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে প্রতিষ্ঠানটির অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ সময় ব্যাংক ব্যবস্থাপক সাজিদ রশিদ বলেন, আইএফআইসি ব্যাংক দেশে জনমানুষের জন্য অন্যতম আস্থার জায়গা হয়ে উঠেছে।

এক হাজার ৪০০টির বেশি শাখা-উপশাখা নিয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসি দেশের শহর, গ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে।

তিনি আইএফআইসির ৫০ বছর পূর্তির এই গৌরবময় সাফল্যের জন্য ব্যাংকের সব সম্মানিত গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পলাশবাড়ীতে ৫০ বছরে আইএফআইসি ব্যাংক: পাঁচ দশকের আস্থা, সামনে নতুন পথ

বিস্তারিত কমেন্টে