বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৯:৪৭
শিরোনাম
● সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক ● সেলস অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক ● সেলস অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

সভায় চাটমোহর পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ পূজামণ্ডপের প্রস্তুতি, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ইউএনও তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

সভায় চাটমোহর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি), চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা প্রকৌশলী, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম, আনসার ও ভিডিপির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।

এ ছাড়া বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, চাটমোহর উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পূজার সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় স্থানীয় সুধীজন ও সংবাদকর্মীরাও বক্তব্য দেন।

সভায় জানানো হয়, এ বছর চাটমোহর উপজেলায় মোট ৫৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী এ পূজা চলবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মুসা নাসের চৌধুরী সরকারের বিভিন্ন নির্দেশনা পড়ে শোনান এবং তা যথাযথভাবে পালনের আহ্বান জানান। নির্দেশনার মধ্যে রয়েছে—প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, জরুরি মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, মাদকমুক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ ও তাঁদের পরিচয়পত্র প্রদান, আনসার-ভিডিপি সদস্যদের থাকার ব্যবস্থা এবং আলোকসজ্জা সীমিত রাখা।

এ ছাড়া কোনো সংবাদ প্রচারের আগে তথ্যের সত্যতা যাচাই, গুজব না ছড়ানো, আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখা এবং সার্বিক নিরাপত্তায় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, পূজামণ্ডপে যাতায়াতের রাস্তাঘাটের প্রয়োজনীয় মেরামত ও সমস্যার সমাধান করা হবে। বিষয়ভিত্তিক সভার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়ার কথাও জানানো হয়। সভায় জরুরি সেবার জন্য সংশ্লিষ্ট দপ্তরের মোবাইল নম্বরও জানানো হয়।

সভা শেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সবার সার্বিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন ইউএনও মুসা নাসের চৌধুরী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বিস্তারিত কমেন্টে