শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সেনাবাহিনী, আনসার বাহিনী ও এসআরবির প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দুর্গাপূজা আয়োজন কমিটির সদস্য, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি এবং সাংবাদিকেরা।
জেলা প্রশাসক বান্দরবান জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি প্রতিটি পূজামণ্ডপের জন্য জরুরি নম্বর-সংবলিত প্লেকার্ড, অগ্নিনির্বাপক যন্ত্র ও ময়লার বিন বিতরণ করেন।
kalprakash.com/IM