বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৩৩:২৯
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:২৬
শেয়ার: mail
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি

রাজধানীর ফুটপাত ও প্রধান সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে অনুমোদিত স্থানের বাইরে ফুটপাত ও সড়ক দখল করে থাকা হকারদের বিরুদ্ধে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযানের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় হকারদের অবস্থান পর্যবেক্ষণের পাশাপাশি ফুটপাত ও সড়কের অবৈধ দখলের চিত্র সরেজমিনে দেখেন প্রশাসক।

ডিএনসিসি সূত্র জানায়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে হকারদের অবস্থানের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে—এমন খবরের ভিত্তিতে পরিদর্শনে যান প্রশাসক।

পরিদর্শনকালে তিনি দেখতে পান, করপোরেশন অনুমোদিত নির্দিষ্ট স্থান ছাড়াও বিভিন্ন পয়েন্টে হকাররা সড়ক ও পথচারীদের ব্যবহারের ফুটপাত দখল করে অস্থায়ী দোকানপাট ও পসরা বসিয়েছেন।

অনুমোদিত স্থানের বাইরে এ ধরনের অবৈধ দখল দেখে অসন্তোষ প্রকাশ করেন ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে মো. শফিকুল ইসলাম মিল্টন বলেন, কোনো অবস্থাতেই জনগণের চলাচলের পথ অবরুদ্ধ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, কেউ যেন পুনরায় সড়ক বা ফুটপাত দখল করে অবৈধভাবে অস্থায়ী দোকান কিংবা পসরা বসাতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি চালাতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

ডিএনসিসি জানিয়েছে, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি চালানো হবে। একই সঙ্গে অবৈধ দখল ঠেকাতে ঝটিকা পরিদর্শন ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সিটি করপোরেশনের লক্ষ্য, ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রেখে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নগরীর সড়ক ও ফুটপাতে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি

বিস্তারিত কমেন্টে