বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১১:১৯
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১১ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে পাবিপ্রবি থেকে মনোনীত শিক্ষার্থীরা হলেন গণিত বিভাগের আফরীন আক্তার প্রিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এসএম হাসনাত জামিল, অর্থনীতি বিভাগের মো. তাসিরুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মৌসুমী আক্তার।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন গণিত বিভাগের মোসা. উম্মে মাহমুদা মায়া, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মারুফ হোসাইন এবং অর্থনীতি বিভাগের জান্নাতুল মাওয়া।

এ ছাড়া ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের মোসা. প্রিয়াংকা সুলতানা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়াহিদা আহমেদ, বাংলা বিভাগের ডলি সুলতানা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের হাসিবুল ইসলাম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

বিস্তারিত কমেন্টে