মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:৫১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:০০
শেয়ার: mail
রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ

ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদারে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা আয়োজিত হয়। রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান প্রধান সমস্যা ও স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত বক্তারা স্থানীয় পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সক্রিয় না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা জানান, ভূমি কার্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষকে নামজারি, খারিজসহ প্রয়োজনীয় সব সেবার জন্য আবারও ঠাকুরগাঁও সদর উপজেলায় যেতে হচ্ছে। এতে দূর-দূরান্তে যাতায়াতের কারণে একদিকে যেমন অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে, তেমনি সাধারণ মানুষের মূল্যবান সময় ও শ্রম অপচয় হচ্ছে। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানের জোর দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানে রুহিয়া উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার মুরশিদি আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. সাইমুম মুনিরা সুমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোয়েব আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই জোবাইদুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া অন্য অতিথিদের মধ্যে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার, পল্লী বিদ্যুৎ রুহিয়া জোনাল অফিসের ডিজিএম গগন শাহা ও রুহিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মজাহারুল ইসলাম বাদল বক্তব্য দেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে অংশ নেন ৬ নম্বর সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিউর রহমান, ১ নম্বর রুহিয়া ইউপি চেয়ারম্যান মো. মনিরুল হক বাবু ও প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ২ নম্বর আখানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ, ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. তাহেরুল ইসলাম, ৪ নম্বর ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং ৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ

বিস্তারিত কমেন্টে