সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১৯:১৭
শিরোনাম
● চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত ● পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: বিভিন্ন অভিযোগের জবাব দিলেন এনপিসিবিএল এমডি ● সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে রাবি সাংবাদিকদের আল্টিমেটাম ● ইউজিসির গবেষণা নির্দেশিকা প্রত্যাখ্যান করে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত ● পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: বিভিন্ন অভিযোগের জবাব দিলেন এনপিসিবিএল এমডি ● সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে রাবি সাংবাদিকদের আল্টিমেটাম ● ইউজিসির গবেষণা নির্দেশিকা প্রত্যাখ্যান করে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন

ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:২৬
শেয়ার: mail
ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) সকালে জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া মোড়ে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

সকালে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ।

অভিযানে স্থানীয় সড়ক, আশপাশের এলাকা ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমানসহ জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

তাঁরা আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু রোগ প্রতিরোধের জন্য নয়, একটি সুস্থ ও নিরাপদ নগর গড়ে তোলার জন্যও জরুরি। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়।

জয়পুরহাট শহর জামায়াতের এ পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব।

কর্মসূচিতে জেলা ও শহর জামায়াতের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

বিস্তারিত কমেন্টে