রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত আনসার সদস্যরা চুরির অভিযোগে মোহাম্মদ দিদারুল আলম রোমান (২৭) নামে স্থানীয় এক মাদকাসক্ত যুবককে আটক করেছেন।
আনসার সদস্যদের তথ্যমতে, শনিবার (৩ অক্টোবর) ভোর ৬টায় হাতেনাতে আটকের সময় ওই যুবকের কাছ থেকে একটি চাকু, কাঁচি, মাদক সেবনের উপকরণ এবং হাসপাতাল থেকে চুরি করা ব্যান্ডেজ ও টেপ উদ্ধার করা হয়।
ঘটনাটি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিম রেজাকে জানানো হলে তিনি বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জামিলকে অবহিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন।
kalprakash.com/IM