সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৭:১৯
শিরোনাম
● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:০৭
শেয়ার: mail
ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

নগরবাসীর হাঁটাচলা ও চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ফুটপাতগুলো পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উচ্ছেদের পর কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে সেখানে আবারও অভিযান চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের বিশেষ অভিযানে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক বক্তব্যের স্পষ্ট সমালোচনা করে ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাত ও পথচারীদের চলাচলের রাস্তা দখলমুক্ত করতে সিটি করপোরেশন কাউকেই জিজ্ঞেস করবে না। কোনো ধরনের বাধা বা উসকানি বিবেচনা না করেই এই উচ্ছেদ প্রক্রিয়া চলবে।

তিনি আরও জানান, উচ্ছেদ করা ফুটপাত যাতে পুনরায় হাতছাড়া না হয়, সে জন্য ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি এলাকায় এই টিম নিয়মিত তদারকি চালাবে। পাশাপাশি সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে নগরবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উত্তর সিটিকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

এদিকে নগরীর স্বাস্থ্য পরিবেশ নিশ্চিত করতে এডিস মশা নিধনে ডিএনসিসির বিশেষ পঞ্চম কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, চলতি অক্টোবর মাসের মধ্যেই উত্তর সিটিকে পুরোপুরি ডেঙ্গুমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে করপোরেশন। সরকারপ্রধানের ৯০ দিনের বিশেষ দিকনির্দেশনা ঘোষণার পর থেকেই উত্তর সিটি করপোরেশন নিরবচ্ছিন্নভাবে মশক নিধনে কাজ করে যাচ্ছে।

ডিএনসিসি প্রশাসক জানান, সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে উত্তর সিটির আওতাধীন হাসপাতালগুলোতে মাত্র ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডিএনসিসির লক্ষ্য এই সংখ্যাকে দ্রুত শূন্যে নামিয়ে আনা। তবে এ জন্য কেবল সিটি করপোরেশনের প্রচেষ্টাই যথেষ্ট নয়; নগরবাসীকেও সচেতন হতে হবে।

এ সময় সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি। সবাই নিজ উদ্যোগে সচেতন হলে উত্তর সিটিকে খুব দ্রুত ডেঙ্গুমুক্ত করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

বিস্তারিত কমেন্টে