রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৬:০৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনে এখনই সরকারকে প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:২২
শেয়ার: mail
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনে এখনই সরকারকে প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

রাজধানীর আসাদগেট সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা চার্চে চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সন্ধ্যায় চার্চটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের বিষয়। আসাদগেট এলাকায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এ ধরনের ঘটনায় শুধু চুরিকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না; উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তিনি বলেন, চার্চে চুরির ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে ও সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য এখন থেকেই সরকারকে প্রস্তুতি নিতে হবে। পূজামণ্ডপ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া জরুরি।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারদলীয় এমপির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শুধু দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়। এই ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব, সালেহ উদ্দীন সিফাত, নুসরাত তাবাসসুম এমপি, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা, ধর্ম ও সম্প্রীতি সেলের সহ-সম্পাদক প্রীতম দাশসহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনে এখনই সরকারকে প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

বিস্তারিত কমেন্টে