নতুন বাজেটে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের সড়ক যোগাযোগের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
অনুমোদিত প্রকল্পের আওতায় গোপীনাথপুর থেকে গোসাইস্থল বাজার পর্যন্ত সড়ক এবং গোপীনাথপুর থেকে কলেজ রোড হয়ে নতুন বাজার পর্যন্ত সড়ক মেরামতের কাজ করা হবে।
স্থানীয়দের মতে, সড়ক দুটি এলাকার মানুষের দৈনন্দিন চলাচল, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্কারকাজ সম্পন্ন হলে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।
এ প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয়দের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
kalprakash.com/IM