সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১১:০৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মনিরামপুর পুলিশের কঠোর বার্তা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মনিরামপুর পুলিশের কঠোর বার্তা

যশোরের মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে মাদক, সন্ত্রাস, চুরি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিস্তার প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় আয়োজিত এ সভায় শিক্ষার্থী, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ। তিনি বলেন, ‘কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ শুধু একটি পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়; এগুলো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ।’

ওসি আরও বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও বন্ধুত্বপূর্ণ নজরদারি রাখতে হবে। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে ভয় বা সংকোচের কারণে তা গোপন না করে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তিনি বলেন, সম্মিলিত সচেতনতাই মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর থানার সেকেন্ড অফিসার মানিক কুমার সাহা, দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, দুর্বাডাঙ্গা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ দুর্বাডাঙ্গা ইউনিয়ন জামায়াত ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মনিরামপুর পুলিশের কঠোর বার্তা

বিস্তারিত কমেন্টে