সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:১৭:০৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

পাবনায় পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১১ জন আহত

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:০৪
শেয়ার: mail
পাবনায় পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১১ জন আহত

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়াল নারী-শিশুসহ অন্তত ১১ জনকে কামড়ে আহত করেছে। পরে গ্রামবাসী একজোট হয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা ও গৌরীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, শালঘর মহল্লার মো. রফিক বাড়ির পাশে পুকুরপাড়ে বেঁধে রাখা একটি ছাগল আনতে গেলে প্রথমে ওই পাগলা শিয়ালের হামলার শিকার হন। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে।

আহত ব্যক্তিরা হলেন—শালঘর মহল্লার সুরাইয়া (৫), আলো খাতুন (৩৫) ও ছোনিয়া (১০)। এছাড়া গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সিনহা (৩), জুবাইধা (৪), লাখি (৩০), মংলা খাতুন (৭০), বায়জিত (৬), হেনা (৪২), শামসুর (২২) ও শাহিদা বেগম (৫০) শিয়ালের আক্রমণের শিকার হন বলে জানা গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আত্মরক্ষার্থে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। বিকেল ৫টার দিকে গ্রামের শতাধিক মানুষ শিয়ালটিকে খুঁজতে বের হন। একপর্যায়ে পাশের একটি ঝোপ থেকে শিয়ালটিকে ধরে পিটিয়ে হত্যা করেন মহল্লাবাসী।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজ আলম জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

শিয়ালটি মারা পড়লেও আহতদের পরিবার ও পুরো এলাকায় এখনও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ছবি: এলাকাবাসী জোট বেঁধে ওই পাগলা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে। বুধবার বিকেলে পাবনার সাঁথিয়া পৌর সদরের শালঘর এলাকায়। ছবি: নিজস্ব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১১ জন আহত

বিস্তারিত কমেন্টে