মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২১:৫৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে মুছে ফেলা হলো ওসমান হাদির নাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮
শেয়ার: mail
ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে মুছে ফেলা হলো ওসমান হাদির নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও পুরোনো নামফলক ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার দুপুরে গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক মুছে ফেলা হয়েছে। সেখানে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি লেখা হবে বলে জানা গেছে।

তবে শেখ মুজিবুর রহমানের নামে হলের নাম বহাল রাখার বিরোধিতা করেছেন হল সংসদের ভিপি মো. মুসলিমুর রহমান। তাঁর দাবি, হলের নাম শেখ মুজিবের পরিবর্তে অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে করা হোক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি মুছে ফেলা হয়।

এ বিষয়ে হল সংসদের ভিপি মো. মুসলিমুর রহমান বলেন, নাম মুছে ফেলার বিষয়ে হল সংসদকে কোনো তথ্য জানানো হয়নি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারেন। তাঁর ভাষ্য, প্রশাসনের সমন্বিত উদ্যোগেই নামটি মুছে ফেলার ব্যবস্থা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য তিনি পাননি।

হলের নাম পরিবর্তনের বিষয়ে হল সংসদের অবস্থান তুলে ধরে মুসলিমুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তনের পক্ষে তাঁরা। নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’ হোক কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে হোক, এতে তাঁদের আপত্তি নেই। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের নাম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে দাবি রয়েছে, তার দ্রুত সুরাহা হওয়া উচিত।

মুসলিমুর রহমান জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হলটির গেটে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম লেখা হয়েছিল। পরে প্রায় ৮০০ শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি তৎকালীন উপাচার্যের কাছে জমা দেওয়া হয়। তাঁর দাবি, নাম পরিবর্তনের প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। তিনি আরও জানান, বিষয়টি সর্বশেষ সিনেট সভায়ও উত্থাপিত হয়েছিল। পরে অধিকতর বিবেচনার জন্য তা সিন্ডিকেটে পাঠানো হয়েছে।

হলের নাম পরিবর্তন ও বুধবার নামফলক মুছে ফেলার বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে কার সিদ্ধান্তে এবং কোন প্রক্রিয়ায় ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে মুছে ফেলা হলো ওসমান হাদির নাম

বিস্তারিত কমেন্টে