সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১১:০৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

রুহিয়ায় বিএনপির প্রাক-নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০
শেয়ার: mail
রুহিয়ায় বিএনপির প্রাক-নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন নির্বাচনী কার্যক্রমকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রাক-নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামনাথহাট প্রগতি ময়দানে এই সভার আয়োজন করা হয়।

রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি আবু হায়াত নুর নবী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সহসভাপতি রুহুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক।

এ ছাড়া রুহিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রুহিয়া শাখার আহ্বায়ক বিকাশ চন্দ্র রায়, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নুল, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু ও সদস্যসচিব আল সাদিক মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম ও সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় বিএনপির প্রাক-নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে