সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪১:২৪
শিরোনাম
● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১
শেয়ার: mail
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২

কুবি প্রতিনিধি। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সূত্রে জানা যায়, একটি ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের হামিদুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের মো. শাকিল ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের তানভির হাসান সাকিবের সঙ্গে আইসিটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবিরের বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডা বড় আকার ধারণ করলে নৃবিজ্ঞান বিভাগের সাকিব ও আইসিটি বিভাগের আবিরকে তাৎক্ষণিকভাবে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। এরপর প্রক্টরিয়াল বডি বিষয়টির সমাধান করে দেয়।

পরে এ ঘটনার জের ধরে ক্যাম্পাস গেটে মারামারির ঘটনা ঘটলে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে বিভাগে পাঠানো হয়। এরপর আইসিটি বিভাগের শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে অপর পক্ষের শিক্ষার্থীরা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলে গিয়ে আশ্রয় নেন। ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীদের ওপর আইসিটি বিভাগের শিক্ষার্থীরা লাঠি ও বাঁশ দিয়ে হামলা শুরু করলে হলের শিক্ষার্থীরা ওপর থেকে ইটপাটকেল নিক্ষেপসহ মারামারিতে জড়িয়ে পড়েন। এতে পুনরায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হন।

একপর্যায়ে ধীরেন্দ্রনাথ দত্ত হলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস গেটে তালা ঝুলিয়ে অবরোধ করেন এবং বিচার না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের বাস চলাচল বন্ধ করে দেন। প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইসিটি বিভাগের আহত শিক্ষার্থী ইফতেখার আহমেদ সরকার বলেন, ‘যেহেতু প্রক্টর অফিসে সব সমস্যার সমাধান হয়ে গেছে, সেহেতু আমি আর সামিন ক্যাম্পাস গেটে যাই, বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সেখানে কয়েকজন আমাদের এক পাশে ডাকে এবং এলোপাতাড়ি লাঠি দিয়ে মারতে থাকে। এ সময় সামিনের হাতের হাড় ভেঙে যায় এবং আমরা দৌড়ে আমাদের বিভাগের দিকে যাই। ওই সময়ও তারা আমাদের ধাওয়া করছিল এবং এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করছিল।’

ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী সৌরভ কাব্য বলেন, আইসিটি বিভাগের ১৯ ব্যাচের একটি ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল, সেটা প্রক্টর স্যার সমাধান করে ফেলেছেন। পরে বিভাগে গিয়ে একসঙ্গে হয়ে তাঁরা আমাদের ধাওয়া দিয়ে হলের ভেতর এসে মেরেছেন। আমাদের ৬-৭ জন আহত হয়েছেন। এরপর তাঁরা হলের ডাইনিং বয় ও পাহারাদারকেও মেরেছেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘মারামারির ঘটনায় ১২ জন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনসহ মোট সাতজনকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, আমরা হলের আবাসিক শিক্ষার্থীদের কথা শুনেছি। তাঁরা আইসিটি বিভাগের শিক্ষার্থীদের দোষারোপ করছেন। বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। সে জন্য দুটি কমিটি গঠন করা হবে। প্রথমটি আইটি বিশেষজ্ঞদের নিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দোষীদের শনাক্ত করবে। অন্যটি প্রক্টরিয়াল বডি ও হলের প্রভোস্টদের সমন্বয়ে গঠিত হবে এবং তাদের একটি সময় বেঁধে দেওয়া হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২

বিস্তারিত কমেন্টে