বাংলাদেশ ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা ও আদর্শ ধারণের আহ্বান Logo বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা Logo ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক Logo চীনা স্যাটেলাইটে ইরানের লক্ষ্যভেদ ক্ষমতা বেড়েছে বলে দাবি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা Logo ‘পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে’—তারেক রহমান Logo চিতলমারীতে ১৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দিতে মাঠে নামল স্বাস্থ্য বিভাগ Logo পোশাক খাতে পডকাস্ট সিরিজ চালু করল বিজিএমইএ Logo বাংলাদেশে ১ কোটি ৫৩ লাখ ভিডিও সরাল টিকটক, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে অপসারণ Logo সাংবাদিকের ডাকে ক্ষুব্ধ শ্রুতি হাসান, বললেন ‘আমি আপনার মা নাকি?’ Logo জুহি চাওলাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন সালমান খান, পুরোনো সাক্ষাৎকার ফের আলোচনায়

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে আজ আসছে নতুন নির্দেশনা

সংগৃহীত ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালু নিয়ে আজ রোববার পৃথক নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যয় সংকোচনমূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করা হয়েছে।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, এ বিষয়ে কিছু দিক নিয়ে আরও আলোচনা প্রয়োজন, তাই শিক্ষা মন্ত্রণালয় আলাদা করে নির্দেশনা দেবে।

প্রাথমিকভাবে যে পরিকল্পনা বিবেচনায় রয়েছে, তাতে সপ্তাহে ছয় দিনের ক্লাসে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে পাঠদান চালুর প্রস্তাব রয়েছে। একদিন অনলাইন ক্লাস হলে পরদিন সশরীরে ক্লাস নেওয়ার ধারণাও আলোচনায় আছে। তবে ব্যবহারিক ক্লাস সশরীরেই অনুষ্ঠিত হবে এবং অনলাইন ক্লাসের ক্ষেত্রেও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা হবে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়গুলো এসব বাস শুল্কমুক্তভাবে আমদানি করতে পারবে, তবে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং বাসগুলো নতুন হতে হবে।

উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটি শেষে প্রায় ৪০ দিন পর গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এর মধ্যেই বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট দেখা দেওয়ায় বিকল্প হিসেবে অনলাইন পাঠদান আংশিক চালুর বিষয়টি গুরুত্ব পেয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ জানা যাবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা ও আদর্শ ধারণের আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে আজ আসছে নতুন নির্দেশনা

প্রকাশিত: ১১:২২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬