শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১২:০৬
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭
শেয়ার: mail
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

পিরোজপুর প্রতিনিধি। ছবি: সংগৃহীত

পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে কদমতলা ইউনিয়নে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং কদমতলা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে আজ সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

কদমতলার মোল্লাবাড়ী জামে মসজিদ, নতুনহাটসহ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি নূরানী গেট ও সরকারি আবাসন এলাকায় কদমতলা ইউনিয়ন পরিষদ ও কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও ‘সচিত্র বাংলাদেশ’ বই বিতরণ করা হয়।

অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দিনব্যাপী এ কার্যক্রমে নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ করেন কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস বাওয়ালি, কদমতলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক এমদাদ খান এবং বিএনপি নেতা সেরাজুল ইসলাম খান।

এ ছাড়া কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ্ ও সাংগঠনিক সম্পাদক মো. মাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখেন ইউনিয়ন পরিষদের দফাদার আবুল হোসেন সরদার এবং ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আসাদুল শেখ। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ডেঙ্গু প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দও এ কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং মশার প্রজননস্থল ধ্বংসে উৎসাহিত করা হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

বিস্তারিত কমেন্টে