বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:০০:০১
শিরোনাম
নাটোরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, আটক ৩ রাবি তায়কোয়ানডো ক্লাবের নতুন কমিটি, সভাপতি শাহীন, সম্পাদক সামিউল পিরোজপুরে ৪০ যুবকের গবাদি পশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষ গণশুনানি চালু করে আলোচনায় পিরোজপুরের ডিসি আবু সাঈদ রাবিতে র‍্যাগিংসহ নানা অপরাধে ৯৯ জনের শাস্তি, ১৮ জনের ছাত্রত্ব স্থগিত ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন নাটোরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, আটক ৩ রাবি তায়কোয়ানডো ক্লাবের নতুন কমিটি, সভাপতি শাহীন, সম্পাদক সামিউল পিরোজপুরে ৪০ যুবকের গবাদি পশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষ গণশুনানি চালু করে আলোচনায় পিরোজপুরের ডিসি আবু সাঈদ রাবিতে র‍্যাগিংসহ নানা অপরাধে ৯৯ জনের শাস্তি, ১৮ জনের ছাত্রত্ব স্থগিত ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২
শেয়ার: mail
ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবাগত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান কবির বকুলের বিরুদ্ধে এমপিও কাগজ জালিয়াতি করে অসদুপায় অবলম্বনে টাইম স্কেল গ্রহণ এবং একক ক্ষমতাবলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এসব অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের প্রতিকার চেয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) শাহজাহান কবীর ১৯৯৫ সালে হরিপুর উপজেলার ভাতুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে চাকরিতে প্রথম যোগদান করেন এবং ১৯৯৭ সালে এমপিওভুক্ত হন। পরবর্তীতে ২০০০ সালের ১ জুন থেকে তিনি বিএড স্কেল গ্রহণ করেন। এমপিও নীতিমালা অনুযায়ী বিএড স্কেল প্রাপ্তির আট বছর পর টাইম স্কেল পাওয়ার বিধান থাকলেও তিনি প্রথম এমপিও শিটে ঘষামাজা করে বিএড স্কেল কোড বসান। ফলে নিয়মবহির্ভূতভাবে ২০০৫ সাল থেকেই টাইম স্কেল ও পরবর্তীতে উচ্চতর স্কেল সুবিধা গ্রহণ করে সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে গত ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবিএম মহিউদ্দীন প্রথম লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে জালিয়াতির অভিযোগের মধ্যেই বিদ্যালয় পরিচালনা পর্ষদের কোনো বৈধ রেজল্যুশন ছাড়াই একক ক্ষমতাবলে শাহজাহান কবির বকুলকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী যেকোনো সিদ্ধান্তে অন্তত তিনজন সদস্যের সম্মতি আবশ্যক। তবে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির দুই সদস্য স্পষ্ট জানিয়েছেন, তারা এই নিয়োগের বিষয়ে অবগত নন এবং রেজল্যুশন খাতায় কোনো স্বাক্ষরও করেননি।

কোনো বৈধ সিদ্ধান্ত ও সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত ছাড়াই কীভাবে এ ধরনের বিতর্কিত নিয়োগ সম্ভব হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজ। জালিয়াতির মাধ্যমে গৃহীত অতিরিক্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা, নিয়মবহির্ভূত নিয়োগ বাতিল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ প্রসঙ্গে অভিযুক্ত সহকারী শিক্ষক শাহজাহান কবিরের মুঠোফোনে বুধবার বেলা সাড়ে তিনটায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বিদ্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি, সরকারদলীয় সংসদ সদস্যের সহধর্মিণী শিরিন বানু বলেন, ‘শাহজাহান কবিরের বিরুদ্ধে জালিয়াতির কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার এই প্রতিনিধিকে বলেন, ‘অভিযোগটি আমি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বিস্তারিত কমেন্টে