বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৪:০৬
শিরোনাম
সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা গৌরী পাশে থাকলেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ ফেনী সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ মুকসুদপুরে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত ভাইরাল সেই শিক্ষিকা বিউটি রাণী পাল এখন সেরা শিক্ষক হুতি ঠেকাতে মার্কিন বিমান হামলার সহায়তা চায় সৌদি জাতিসংঘে ট্রাম্পের ভাষণে যেসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা গৌরী পাশে থাকলেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ ফেনী সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ মুকসুদপুরে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত ভাইরাল সেই শিক্ষিকা বিউটি রাণী পাল এখন সেরা শিক্ষক হুতি ঠেকাতে মার্কিন বিমান হামলার সহায়তা চায় সৌদি জাতিসংঘে ট্রাম্পের ভাষণে যেসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক

জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক

নুশরাত মীম, জবি প্রতিনিধি
নুশরাত মীম, জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬
শেয়ার: mail
জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক

নুশরাত মীম, জবি প্রতিনিধি। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নারীদের গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তার মুঠোফোনে একাধিক নারীর ছবি ও ভিডিও পাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় লিখিত অঙ্গীকারনামা নেওয়ার পর তাকে বিভাগের শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ক্যাম্পাসে গোপনে ভিডিও ধারণের সময় কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তার মুঠোফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানান শিক্ষার্থীরা।

পরবর্তী সময়ে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়। সেখানে বিষয়টি প্রাথমিকভাবে পর্যালোচনা করে তার কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। এরপর তাকে বিভাগের শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, প্রাথমিকভাবে তাঁদের কাছে মনে হয়েছে, ছেলেটির মানসিকভাবে কিছুটা সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকায় সে অনুযায়ী তাকে বিভাগের শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কাউন্সেলিংয়ের জন্য সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবার ঘটলে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, কারও অনুমতি ছাড়া গোপনে ছবি ও ভিডিও ধারণ ক্যাম্পাসে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের নজরদারি বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক

বিস্তারিত কমেন্টে