বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৪৪:৪৮
শিরোনাম
কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক মিঠাপুকুরে অভিযানের পরও থামছে না ভেজাল গুড় উৎপাদন চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন অভিযান ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক মিঠাপুকুরে অভিযানের পরও থামছে না ভেজাল গুড় উৎপাদন চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন অভিযান ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬
শেয়ার: mail
তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চমালিক সমিতির সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন খাতের নতুন ভাড়া ঘোষণা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চের ভাড়া গড়ে ৭ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন খরচ কিছুটা বাড়লেও তা যেন সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। লঞ্চের নতুন নির্ধারিত ভাড়ার হার হলো—প্রথম ১০০ কিলোমিটারের মধ্যে প্রতি কিলোমিটারে ভাড়া আগে ছিল ২ দশমিক ৯৫ পয়সা, যা বাড়িয়ে করা হয়েছে ৩ দশমিক ১৮ পয়সা (বৃদ্ধি ২৩ পয়সা)। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া আগে ছিল ২ দশমিক ৫২ পয়সা, যা বাড়িয়ে করা হয়েছে ২ দশমিক ৭২ পয়সা (বৃদ্ধি ২০ পয়সা)। সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

লঞ্চমালিক সমিতি ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিল। তবে তা নাকচ করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধিকে যৌক্তিক বলে উল্লেখ করেন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, তেলের দাম বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ, সেই হিসাবে লঞ্চের ভাড়া তেলের দামের অনুপাতে বেশি বাড়েনি।

সিএনজিচালিত যানবাহনের বিষয়ে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সিএনজি গ্যাসের দাম যেহেতু বাড়েনি, তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

পরিবহন মালিকেরা যাতে নিজেদের ইচ্ছেমতো বা অতিরিক্ত দাম নির্ধারণ করতে না পারেন, সে জন্য সরকার নিজেই এই নতুন ভাড়া নির্ধারণ করে দিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম কমলে পরিবহনের ভাড়া অবশ্যই পুনর্নির্ধারণ করা হবে, এতে কোনো ব্যত্যয় হবে না।

এ ছাড়া রেলপথের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী জানান, গতবার রেলের ভাড়া বাড়ানো হয়নি এবং এবারও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে রেলভাড়া যেন না বাড়ে, সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর

বিস্তারিত কমেন্টে