সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৫৫:৪৮
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

অপ্রতিম হত্যায় ফোনকলের সূত্রে আরও দুজন হেফাজতে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭
শেয়ার: mail
অপ্রতিম হত্যায় ফোনকলের সূত্রে আরও দুজন হেফাজতে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক তথ্য সামনে আসছে। একজন আসামিকে আটকের পর তাঁর মোবাইল ফোনে আসা কলের সূত্র ধরে আরও দুজনকে হেফাজতে নেওয়া হয়। তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার বিষয়টির পাশাপাশি ৫ হাজার টাকা ধার দেওয়া নিয়ে বিরোধও হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রাখতে পারে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের করা হত্যা মামলায় সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টার দিকে তুহিনকে হেফাজতে নেওয়ার সময় তদন্তকারীরা জানতেন না অপ্রতিমের মরদেহ উদ্ধার হয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ পাওয়ার খবর আসে।

জিজ্ঞাসাবাদের শুরুতে তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে রাতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে তিনি অন্যদের নাম প্রকাশ করতে চাইছিলেন না। এ সময় তাঁর মোবাইল ফোনে বারবার ফোন আসছিল।

তদন্তকারীরা দেখতে পান, তুহিনের ফোনে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজ করা এক কিশোর কল করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকেও হেফাজতে নেওয়া হয়। সে সময় তার পরনে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানের নাম লেখা টি-শার্ট ছিল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে হেফাজতে নেওয়া হয়।

আইফোনের সঙ্গে ৫ হাজার টাকার বিরোধ

জিজ্ঞাসাবাদে অপ্রতিমের আইফোনের বিষয়টির পাশাপাশি ৫ হাজার টাকা ধার দেওয়া নিয়ে বিরোধের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইল ফোনের যন্ত্রাংশ বিক্রির প্রতিষ্ঠান ইয়েসটেকে কাজ করত এক কিশোর। তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ওই কিশোরকে ৫ হাজার টাকা ধার দিয়েছিল অপ্রতিম। পরে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, টাকা ফেরত চাওয়ায় ওই কিশোর অপ্রতিমের ওপর বিরক্ত ছিল। অপ্রতিম বেঁচে না থাকলে টাকা ফেরত দেওয়ার চাপ থাকবে না, এমন চিন্তাও তার মধ্যে তৈরি হয়ে থাকতে পারে। এ বিরোধ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

১০ দিন আগে দোকানে কাজ নেয় কিশোর

অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া এক কিশোর ১০ দিন আগে তাঁর বাবার দোকানে বিনা বেতনে কাজ শুরু করেছিল বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহাত শীলা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। এই ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন নাহিদা বেগম। ড. কামরুন নাহাত শীলা বলেন, নাহিদা বেগম চান পুলিশ তদন্ত করে দেখুক, আগের কোনো ঘটনার প্রতিশোধের জেরেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে কি না।

২২ ঘণ্টা পর মিলল মরদেহ

গত শুক্রবার বেলা আড়াইটার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার বেলা ১টার দিকে মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, অপ্রতিমের আইফোন, ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধ এবং অন্য কোনো পূর্ববিরোধ, কোনটি হত্যাকাণ্ডের মূল কারণ, নাকি একাধিক বিষয় একসঙ্গে কাজ করেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অপ্রতিম হত্যায় ফোনকলের সূত্রে আরও দুজন হেফাজতে

বিস্তারিত কমেন্টে