সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৪:০৫
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

লাহোরের বাসা থেকে ইমরান খানের বোন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০
শেয়ার: mail
লাহোরের বাসা থেকে ইমরান খানের বোন গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভের আগে তাঁর বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার লাহোরে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পিটিআইয়ের পাঞ্জাব শাখা।

লাহোর জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন দাবি করেছে, কোনো জনসমাগমস্থলে তাঁর উপস্থিতি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে পিটিআই। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এটিকে ‘জাস্টিস মার্চ’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শনিবার বলেছেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেবে। একই সময়ে রাজধানীতে পিটিআই কর্মী-সমর্থকদের ধরপাকড় ও বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতিও জোরদার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

আলিমা খানকে গ্রেপ্তারের ঘটনায় ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে ‘অত্যন্ত ঘৃণ্য’ বলে মন্তব্য করে বলেন, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ নিয়ে সরকারের উদ্বেগের প্রভাব এ ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে পিটিআই অভিযোগ করেছিল, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভকে সামনে রেখে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালানো হচ্ছে। ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পাঞ্জাবের বিভিন্ন জেলায় দলটির শতাধিক কর্মী ও নেতাকে আটকের দাবি করেছে পিটিআই।

পাকিস্তানে ইমরান খান দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তাঁর মুক্তির দাবিতে পিটিআই ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। দলটির পক্ষ থেকে কর্মসূচিটিকে শান্তিপূর্ণ মিছিল হিসেবে তুলে ধরা হলেও সরকার এটি ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে।

আলিমা খানকে আটকের বিষয়ে পাকিস্তান সরকারের মুখপাত্র ও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লাহোরের বাসা থেকে ইমরান খানের বোন গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে