রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ প্রকাশিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন সম্পাদনা পর্ষদের সভাপতি ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম।
জানা গেছে, ১০ সদস্যবিশিষ্ট একটি সম্পাদনা পর্ষদ প্রতিবেদনটি সম্পাদনা করেছে। প্রতিবেদনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা, প্রকাশনা, গবেষণা প্রকল্প, উন্নয়ন কাজসহ আনুষঙ্গিক তথ্য-উপাত্ত স্থান পেয়েছে।
প্রতিবেদন হস্তান্তরের সময় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM