মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২৩:৪৭
শিরোনাম
জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ

সৌদির মিত্রদের নিয়ে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৭
শেয়ার: mail
সৌদির মিত্রদের নিয়ে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলার জবাবে তাদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের জ্যেষ্ঠ গবেষক নওয়াফ ওবায়েদ সংবাদমাধ্যম আলজাজিরাকে রোববার (২০ সেপ্টেম্বর) বলেছেন, সৌদি আরব ও তার মিত্ররা সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, আঞ্চলিক সামরিক জোট হুথিদের হুমকির বিরুদ্ধে একত্রিত হচ্ছে এবং হুথিরা যা করছে, তার জবাব কীভাবে দেওয়া যায়, সে বিষয়ে পরিকল্পনা করছে।

হুথিদের বিরুদ্ধে জবাব আসছে উল্লেখ করে নওয়াফ ওবায়েদ বলেন, এই জবাব হবে বিশাল। হামলা হবে একসঙ্গে—স্থল, সমুদ্র ও আকাশপথে।

এই বিশেষজ্ঞ বলেন, দেশগুলো ইতোমধ্যে সৌদি আরবে তাদের অস্ত্রশস্ত্র জড়ো করতে শুরু করেছে এবং লোহিত সাগরে যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে তুরস্ক অন্যতম অংশগ্রহণকারী দেশ। এছাড়া সীমিতভাবে মিসরও এতে যুক্ত হতে পারে।

এ ছাড়া সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নওয়াফ ওবায়েদ বলেন, সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব একা। কিন্তু বাস্তবে তা নয়। তিনি বলেন, অদক্ষ চোখে দেখলে মনে হবে সৌদি একা। কিন্তু মাঠপর্যায়ে আসলে কী হচ্ছে, গভীরভাবে দেখলে ভিন্ন চিত্র পাওয়া যাবে।

হুথিদের বিরুদ্ধে হামলার প্রস্তুতিতে সময় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কারণ, একাধিক বাহিনী অংশ নেওয়া এমন তীব্রতর অভিযান যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই ধীরেসুস্থে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র: আলজাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সৌদির মিত্রদের নিয়ে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি

বিস্তারিত কমেন্টে