মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩৭:২৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

অপ্রতিমের ‘হত্যার’ বিচার চেয়ে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭
শেয়ার: mail
অপ্রতিমের ‘হত্যার’ বিচার চেয়ে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলের মরদেহ পাওয়ার পর তাঁর ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে আনসার ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ১২ ঘণ্টার মধ্যে বিচার নিশ্চিত না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় তাঁরা “ধিক্কার ধিক্কার, পুলিশ ধিক্কার”, “অপ্রতিম মরল কেন, প্রশাসন জবাব দে” ও “জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”সহ বিভিন্ন স্লোগান দেন।

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, “১২ ঘণ্টার মধ্যে দোষীকে বিচারের আওতায় আনতে হবে। কুমিল্লা শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, “আজকের এ ঘটনার বিচার ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে। শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কুবি ক্যাম্পাসের পাশে পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে এবং কুমিল্লার প্রশাসনের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে। নইলে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অপ্রতিমের ‘হত্যার’ বিচার চেয়ে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম

বিস্তারিত কমেন্টে