বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৩:০৫
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফের আর্থিক নথি চাইল দুদক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪
শেয়ার: mail
১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফের আর্থিক নথি চাইল দুদক

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর যাবতীয় আর্থিক লেনদেনের নথি চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির উপপরিচালক জাহিদ কালামের স্বাক্ষরে বিএফআইইউর প্রধান বরাবর চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে সাবেক এই উপদেষ্টার ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, লকার সুবিধা, ফিক্সড ডিপোজিট (এফডিআর) এবং দেশে-বিদেশে যেকোনো ধরনের বিনিয়োগ ও লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে কোনো শেল কোম্পানি গঠনের তথ্য রয়েছে কি না এবং তাঁর স্ত্রী পান্নার নামে থাকা যাবতীয় আর্থিক হিসাবের নথিও তলব করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগের অনুসন্ধান চলছে। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের পৃথক আরেকটি অভিযোগও খতিয়ে দেখছে সংস্থাটি। এসব অনুসন্ধানের অংশ হিসেবেই তাঁর আর্থিক লেনদেনের তথ্য তলব করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফের আর্থিক নথি চাইল দুদক

বিস্তারিত কমেন্টে